দুটি বাসের রেষারেষিতে চন্দ্র কোনায় প্রাণ গেল এক ব্যক্তির, এলাকায় চাঞ্চল্য
দি নিউজ লায়ন ; দুটি বাসের রেষারেষির ফলে প্রাণ গেল এক ব্যক্তির,যার ফলে ওই এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।সোমবার রাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানা এলাকায়।স্থানীয় সূত্রে জানা যায় যে মৃত ব্যক্তির নাম দিপু সাঁতরা,তার বয়স আনুমানিক ৪৫ বছর। মৃতের বাড়ি চন্দ্রকোনা টাউন থানার দিয়াশা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায় যে সোমবার রাতে চন্দ্রকোনারোড ঘাটাল গামী রাজ্য সড়কের মনসাতলা এলাকায় দুটি বাসের রেষারেষির ফলে সাইকেল থেকে পড়ে মৃত্যু হয় ৪৫ বছরের দিপু সাঁতরা নামে এক ব্যক্তির।ওই ঘটনার ফলে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।স্থানীয় বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে। স্থানীয় বাসিন্দারাদের পথ অবরোধ করে বিক্ষোভের ফলে ওই রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অন্যদিকে মৃতদেহ টি উদ্ধার করে চন্দ্রকোনা টাউন থানার পুলিশ ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্ত করার জন্য পাঠায়। সেই সঙ্গে পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। দিপু সাঁতরার মৃত্যুতে তার পরিবারে ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Post a Comment