তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় যাচ্ছেন আজ - The News Lion

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় যাচ্ছেন আজ

 



ঢাকা প্রতিনিধি : দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকায় যাচ্ছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোওগলু। দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিভিন্ন ইস্যুতে আলোচনার পাশাপাশি দুই দেশের সম্পর্ককে আরো এগিয়ে নিতে বাণিজ্য ও বিনিয়োগ জোরদার করতে চান তিনি। 


 কূটনৈতিক সূত্র বলছে, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন। এদিনই তাদের ঢাকায় কূটনৈতিক জোনে নবনির্মিত টার্কিশ দূতাবাস ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেয়ার কথা রয়েছে।  


উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন গত সেপ্টেম্বরে তুরস্ক সফর করেন। সে সময় তিনি আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন।  সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান সাংবাদিকদের বলেন, তুরস্ক বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.