পরিবারসহ করোনায় আক্রান্ত নায়ক বাপ্পারাজ ও সম্রাট - The News Lion

পরিবারসহ করোনায় আক্রান্ত নায়ক বাপ্পারাজ ও সম্রাট


বিনোদন ডেস্ক : প্রয়াত বাংলাদেশের নায়করাজ রাজ্জাকের দুই ছেলে বাপ্পারাজ ও সম্রাট পরিবারসহ করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা আইসোলেশনে আছেন। দুই ছেলে আক্রান্ত হলেও এখনও নিরাপদে আছেন তাদের মা খায়রুন্নেছা লক্ষী।


গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন বাপ্পারাজ। তিনি বলেন, ‘পুরো করোনাকালে আমরা সবাই বাসায় খুব সতর্কতার সঙ্গে চলেছি। তারপরও কীভাবে কী হলো, বুঝিনি। আমার কথা হলো, করোনাকে কেউ হালকাভাবে নেবেন না। সবাই স্বাস্থ্যবিধি মানুন। আমরা সবাই ডাক্তারের পরামর্শ মতো বাসাতে আছি। সবার শারীরিক অবস্থা ভালো। দোয়া করবেন আমাদের জন্য।’


জানা গেছে, সপ্তাহখানেক আগে নায়ক সম্রাট, বাপ্পারাজ এবং তাদের স্ত্রী-সন্তানেরা করোনায় আক্রান্ত হন। বাদ যাননি তাদের গৃহপরিচারিকাও। নায়করাজের স্ত্রী খায়রুন্নেছা লক্ষী আপাতত ওনার বোনের বাসায় আছেন। সংক্রমণ এড়াতেই ছেলেদের থেকে আলাদা রাখা হয়েছে তাকে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.