চুল ভালো রাখতে গ্রিন টি-র ব্যবহার
গ্রিন টি'র হেয়ার প্যাকঃ
৪ টেবিল চামচ গ্রিন টি ৩ কাপ জলে ফুটিয়ে লিকার বানিয়ে নিন। এবার মুঠোভর্তি মেথি পাতা ও চায়ের লিকার ব্লেন্ডারে দিয়ে ব্লেন্ড করুন। পেস্ট তৈরি হলে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত পেস্টটি লাগিয়ে রাখুন। কয়েক ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন । সপ্তাহে একবার ব্যবহার করুন এই হেয়ার প্যাক।
গ্রিন টি'র কন্ডিশনারঃ
৩ টেবিল চামচ গ্রিন টি ২ কাপ জলে ফুটিয়ে নিন। লিকার ঠাণ্ডা হলে ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল মেশান। চুলে শ্যাম্পু করার পর ভালো করে ধুয়ে গ্রিন টি এর লিকার দিয়ে ধুয়ে নিন চুল। এরপর আর জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই। এটি প্রাকৃতিক কন্ডিশনার হিসেবে কাজ করবে।

Post a Comment