আজকে আপনাদের জন্য রইল বাঙালীর ঐতিহ্যবাহি নিরামিষ রেসিপি
দি নিউজ লায়ন;
উপকরনঃ
১। ছানা ২০০ গ্রাম
২। টকদই ১/৩ কাপ
৩। ছোটো আলু ৪টি
৪। আদা বাটা ১ চামচ
৫। তেজপাতা ২টি
৬। কাঁচালঙ্কা ৩টি
৭। ধনে, জিরেগুড়ো ১ চামচ
৮। হলুদ গুঁড়ো ১ চামচ
৯। লবন পরিমানমতো
১০। ধনেপাতা কুচি ২ চামচ
১১। তেল পরিমানমতো
১২। ঘি ২ চামচ
প্রনালীঃ
১। আলু সেদ্ধ করে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে হাল্কা সোনালী করে ভেজে নিন।
.২। ছানা থেকে জল বের করে ছোটো ছোটো বলের আকারে গড়ে ঘিয়ে ভেজে তুলে রাখুন। একটা নন-স্টিক প্যানে তেল গরম করে তেজপাতা ফোড়ন দিন।
৩। ফোড়ন হলে আলু ও সব মশলা দিয়ে নাড়ুন। কাঁচালঙ্কা, ছানা ও লবন দিয়ে আগে থেকে ফেটানো টক দই দিয়ে ও একটু জল দিয়ে খানিকটা রান্না করুন।
৪। ইচ্ছেমতো ঝোল রাখতে পারেন আবার চাইলে মাখা মাখা রাখতে পারেন। ওপরে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ওভেন থেকে নামিয়ে নিন। এরপর গরম গরম পরিবেশন করুন।

Post a Comment