অসুস্থ্য না হলে মন্ত্রীর রবীন্দ্র গানের অ্যালবাম লঞ্চের এইসময়টা শিলিগুড়িতে থাকতেন সৌমিত্র চট্টোপাধ্যায়
পর্যটন মন্ত্রীর নিজ গলায় রবীন্দ্র সঙ্গীতের সঙ্গে আবৃত্তি পাঠের সৌমিত্র বাবুর যুগলবন্দী। জেনে আশ্চর্য হয়েছিলেন অনেকেই! একেবারে ভিন মেরুর দুটি মানুষকে মিলিত করেছিল রবীন্দ্র সাধনা। সংসার ছেড়ে চিরবিদায়ে অপু সে খবর নাড়িয়ে দিয়েছে মন্ত্রী গৌতম দেবকে। গভীর শোকাচ্ছন্ন মন্ত্রী। করোনার আক্রান্ত হয়ে হাসপাতালের শয্যা থেকেই মন্ত্রী গৌতম দেব বলেন- সৌমিত্র চট্টোপাধ্যায়ে মতো একজন মানুষের সাথে তাঁর শেষলগ্নে কাজ শুরু করেছিলাম তা হয়তো নিয়তির বিধান।
কাজটা সম্পন্ন হয়েছিল কিন্তু আফসোস কাজটার পরিসমাপ্তি উনি দেখে যেতে পারলেন না। এত বড় মাপের জীবন্ত কিংবদন্তি আমার মত পরিচয়হীন, সংস্কৃতির জগতের সঙ্গে নাম-গোত্রহীন একজন মানুষের সঙ্গে কাজ করতে রাজি হবেন তা ওনার মতো বিশালাকায় মন সম্পন্ন মানুষের পক্ষেই সম্ভব। তাকে কৃতজ্ঞতা জানিয়ে তা ব্যাখ্যা করার মত ভাষা আমার নেই।

Post a Comment