পোস্ত আমাদের স্বাস্থ্যের কী কী উপকার করে
দি নিউজ লায়ন;
ত্বকের সমস্যার সমাধান করে
স্বাস্থ্যের পাশাপাশি পোস্ত ত্বকের জন্যও অত্যন্ত উপকারি। এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড রয়েছে, যা ত্বকের শুষ্কভাব দূর করে এবং ত্বককে আর্দ্র রাখে। এছাড়াও, এটি ত্বকের জ্বালা এবং চুলকানি কমায়।
কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়
পোস্ততে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেয়। এটি আমাদের হজম ক্ষমতা উন্নতিতেও সহায়তা করে।
কাশি কমায়
শ্বাসকষ্টজনিত সমস্যায়ও পোস্ত বেশ উপকারি, পাশাপাশি এটি কাশি কমায়। এক চামচ মধু, এক চামচ পোস্ত নারকেলের দুধের সঙ্গে মিশিয়ে রোজ রাতে শুতে যাওয়ার আগে খান, শুকনো কাশি কমে যাবে।
কিডনি পাথর
কিডনি পাথর চিকিৎসার জন্যও পোস্ত খাওয়া হয়। এতে পাওয়া অক্সলেটস, দেহে উপস্থিত অতিরিক্ত ক্যালসিয়াম শোষণ করে এবং কিডনিতে পাথর তৈরি হতে বাধা দেয়।
পেশীর ব্যথা উপশম করে
পোস্ত সমস্ত ধরনের ব্যথা উপশম করে। বিশেষত, এটি পেশীর ব্যথা কমাতে পরিচিত। পোস্তর তেলও বাজারে পাওয়া যায়, যা ব্যথায় ব্যবহৃত হয়। এছাড়াও, এতে ক্যালসিয়াম ও ফসফরাস থাকার কারণে, এটি হাড়ের স্বাস্থ্যও ভাল রাখে।
অনিদ্রার হাত থেকে রক্ষা করে
যদি আপনার ঘুমের সমস্যা হয়, তবে রাতে ঘুমোতে যাওয়ার ৩০ মিনিট আগে পোস্ত দেওয়া চা খেলে উপকার পাবেন। পোস্ত দেওয়া চা খেলে ঘুম ভালো হয়। এটি অনিদ্রা দূর করে।

Post a Comment