টুইটের তথ্যকে আমল দিতে চাইছে না থিম্পু
দি নিউজ লায়ন; বিভিন্ন রিপোর্টে গতকাল থেকেই একটি খবর ঘুরপাক খায় তা হল একটি টুইটে জানানো হয়, ইয়াডোংয়ের ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত পাংড়া গ্রামকে কেন্দ্র করে চিনের দখলের দাবি করা হয় জনৈক চিনা সাংবাদিক শেন শিউইর টুইটে।
এদিকে, ওপেন সোর্স ইন্টালিজেন্স অ্যানালিস্ট ন্যাথান রুসার জানিয়েছেন, ভুটানের পাংড়া গ্রামের ২ কিলোমিটার এলাকায় চিন জবর দখল করে রেখেছে। ভুটানের সীমানার মধ্যে এই গ্রামে ১২ শতাংশ চিন দখলে রেখেছে। যদিও তা মানকে নারাজ ভুটান।
ভুটানের রাষ্ট্রদূত জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় একটি টুইট থেকে এই খবর ছড়িয়ে পড়েছে। সেই টুইটের তথ্যকে আমল দিতে চাইছে না থিম্পু। ভুটানের মধ্য়ে ২ কিলোমিটার জুড়ে গ্রামের গোটা তথ্যই ভুয়ো বলে দাবি করেছেন ভুটানের রাষ্ট্রদূত। তিনি বলেন, এমন কোনও ঘটনা ঘটেনি ভুটানের বুকে।

Post a Comment