শীতকালে নিজেকে সুস্থ রাখতে যা খাবেন - The News Lion

শীতকালে নিজেকে সুস্থ রাখতে যা খাবেন

 


দি নিউজ লায়নঃ

কমলালেবু 

শীতকালীন এই ফল খেতে যেমন সুস্বাদু, তেমনই এতে রয়েছে প্রচুর পুষ্টিকর উপাদান। এতে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবার রয়েছে, যা অনাক্রম্যতা বৃদ্ধি করে। 

বেদানা 

রঙের দেখতে এই ফলটি আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারি। এটি ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে এবং আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে।


স্ট্রবেরি 

স্ট্রবেরি ভিটামিন, ফাইবার, মিনারেল, অ্যান্টি-অক্সিডেন্ট সমৃদ্ধ এবং জিরো কোলেস্টেরল ও ফ্যাট রয়েছে। তাই সুস্থ থাকতে স্ট্রবেরি খান। 

আঙুর 

খেতে আমরা প্রত্যেকেই পছন্দ করি। এতে প্রচুর পুষ্টি রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে এবং শরীর থেকে টক্সিন বের করতে সহায়তা করে। 


কিউই 

গবেষণা অনুসারে, ১০০ গ্রাম কিউই ৭৪.৭ গ্রাম ভিটামিন সি সরবরাহ করে। তাই সামগ্রিক স্বাস্থ্য ভাল রাখতে এটি আপনার দৈনন্দিন ডায়েটের একটি অংশ করুন।

পেয়ারা 

নুন, কাসুন্দি দিয়ে পেয়ারা মাখা খেতে খুবই সুস্বাদু এবং পেয়ারা স্বাস্থ্যের জন্যও উপকারি। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়তা করে। 



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.