স্যুপের কিছু গুণাবলী
চর্বি পোড়ায় স্যুপের মসলাঃ
স্যুপ বানাতে যে সকল মসলা ব্যবহৃত হয় তা দেহের চর্বি পোড়াতে দারুণ কার্যকরী। যেমন, গোলমরিচে থাকা প্রচুর ক্যাপসাইসিন কেবল স্যুপের স্বাদ আর সুগন্ধই বাড়ায় না বরং দেহে জমে থাকা মেদকে পোড়াতে সাহায্য করে।
জলের চাহিদা পূরণঃ
স্যুপ সম্পূর্ণই একটি তরল জাতীয় খাবার। স্যুপে থাকা এই প্রচুর পরিমাণ জল দেহের জলের চাহিদা মেটায় আর সেই সাথে উষ্ণ জল মেটাবলিজম বাড়ায়। ফলে তা ওজন কমাতে ব্যাপক সহায়তা করে।
খিদে কমায় স্যুপঃ
এক বাটি স্যুপ খানিকটা হলেও পেট ভরা বোধ করতে সাহায্য করে। ফলে ক্যালোরিযুক্ত বা অতিরিক্ত খাবারের জন্যে ক্ষিদে বোধ হয় না। ফলে ওজন কমিয়ে দিয়ে স্বার্থক।
স্বল্প পরিমাণে ক্যালরিঃ
ভেজিটেবল স্যুপ একেবারেই লো ক্যালোরিযুক্ত। ফলে এটি খেলে দেহে ফ্যাট জমাট বাঁধাতে পারে না। লো ক্যালোরি অথচ দারুণ পুষ্টিকর খাবার স্যুপ দেহে পুষ্টি যোগায় প্রয়োজনমত কিন্তু একটুও মেদ বাড়ায় না এতটুকু পরিমাণও।
হজম ক্ষমতা বাড়ায় স্যুপঃ
স্যুপে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন। যা দেহে দরকারী খাদ্যগুণ সরবরাহ করে এর হজমক্ষমতা বাড়ায়। ফলে অতিরিক্ত চর্বি জমার সুযোগ থাকে না।
দেহে সবজির ঘাটতি পূরণঃ
সাধারণত সবজি কেবল মাত্র সালাদের সাথে খাওয়া হয় যা বেশ একঘেয়েমী হয়ে ওঠে। ভেজিটেবল স্যুপে অনেক সবজি থাকে যা স্যুপের সাথে মেশালে হয়ে ওঠে দারুণ উপাদেয় ও সুস্বাদু। সবজির স্যুপ ওজন কমাতে সহায়তা করে।

Post a Comment