৪১ ফুটের কালী প্রতিমা ভেঙে পড়লো, নতুন করে পুজো শুরু - The News Lion

৪১ ফুটের কালী প্রতিমা ভেঙে পড়লো, নতুন করে পুজো শুরু

 


কালী পুজোর পরের দিন ফুলিয়াতে ভেঙ্গে পড়লো ৪১ ফুটের কালীপ্রতিমা। রবিবার  ফুলিয়া নতুন সংঘের ৪১ ফুটের কালীপ্রতিমা ভেঙে পড়ে।প্রতিমা ভেঙ্গে পড়াকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। ক্লাবের এক সদস্য বলেন প্রতি বছরই বড় উচ্চতার প্রতিমা তৈরি হয় এই ক্লাবে।


 এবছর কেন হঠাৎ এই বিপত্তি ঘটলো বুঝে উঠতে পারছিনা। আবার নতুন করে ওই ঠাকুরের সামনে চলছে পূজা পাঠ। পুরোহিত বলেন প্রতিমা ভেঙে পড়লেও ঘট এবং সামনের পুজোর সরঞ্জাম কিছুই হয়নি ।তবুও নতুন করে পুজো করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.