চুলকে খুশকিমুক্ত রাখতে যা করবেন
দি নিউজ লায়ন;
১। বাইরে বের হওয়ার আগে ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন। সূর্যের অতিবেগুনি রশ্মি আপনার চুল ও মাথার তালুকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করে ও খুশকি বাড়িয়ে দেয়।
২। আপনার খুশকি তাড়ানো ও প্রতিরোধের জন্য সবার আগে চিরুনির দিকে খেয়াল রাখুন। প্রতিদিন একটু শ্যাম্পু দিয়ে ব্রাশের সাহায্যে ঘষে ধুয়ে নিন। খেয়াল রাখবেন, আপনার চিরুনি যাতে অন্য কেউ ব্যবহার না করে।
৩। ফাস্টফুড, কোল্ড ড্রিংকস এড়িয়ে চলুন। বদলে প্রচুর জল, প্রোটিনসমৃদ্ধ খাবার ও ফলমূল খান। খুশকি প্রতিরোধের পাশাপাশি আপনার চুলের স্বাস্থ্য ভালো থাকবে।
৪। প্রতিদিন না পারলে দু-তিন দিন পর পর বালিশের কভার পরিবর্তন করুন। সাধারণ জল দিয়ে ধুয়ে রোদে শুকান। মাথা থেকে ঝরে পড়া খুশকি বালিশে লেগে থাকলে চুল বা ত্বকের ক্ষতি হবে।
৫। নিয়মিত ভালো কম্পানির শ্যাম্পু ব্যবহার করুন। মাথার স্ক্যাল্পে ময়লা জমতে দেবেন না। প্রতিদিন বাইরে বের হতে হলে সপ্তাহে অন্তত তিন দিন শ্যাম্পু করুন। কয়েক মাস পর পর শ্যাম্পুর ব্র্যান্ড বদলে নিন
৬। চুলে খুশকি দেখামাত্রই আপনার শ্যাম্পু বদলে নিন। কিছুদিন অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করুন। সঙ্গে কন্ডিশনার ব্যবহার করতে ভুলবেন না। নয়তো অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পুতে থাকা অতিরিক্ত ক্ষার, সিলিকন, সালফেট আপনার চুল আরো রুক্ষ করে দেবে।
৭। চুলে তেল দিয়ে ২ ঘণ্টা বা এক রাতের বেশি রাখবেন না। চুলে তেল দিয়ে কয়েক দিন থাকা বা সে অবস্থায় বাইরে গেলে বাতাসের ধুলোবালি সহজেই চুলে আটকে যায়। এ থেকে দ্রুত খুশকি হতে পারে।

Post a Comment