শুভেন্দুকে নিয়ে ফের কাদা ছোড়াছু়ড়ি শুরু তৃণমূল কংগ্রেসের
শুভেন্দু অধিকারী অন্য রাজনৈতিক দলের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে বিস্ফোরক দাবি করেছেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেছেন, যিনি একটি দলে থেকে অন্য রাজনৈিতক দলের সঙ্গে যোগাযোগ রাখেন তাঁকে আক্রমণ শুনতেই হয়। কারোর উপর ব্যক্তিগত আক্রমণ করা হয়নি। দলে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে অমান্য করলে আক্রমণ শুনতেই হবে।
এর আগে গত ১৩ নভেম্বর কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে বলেছিলেন। 'মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে মিউনিসিপালিটির সামনে আলু বিক্রি করতিস, বেইমানদের একটা একটা করে বুঝিয়ে দেব।'

Post a Comment