১৩ তারিখ শুক্রবারকে আতঙ্কের দিন বলে মনে করা হয় কেন?
দি নিউজ লায়ন; ১৩ তারিখ শুক্রবারকে আতঙ্কের দিন বলে মনে করা হয়৷ অনেকেই এমনিতেই ১৩ নম্বরটি অশুভ বলে মনে করেন৷ যার জন্য আনলাকি ১৩ কথাটি তো অনেকেই শুনেছেন৷ এর সঙ্গে শুক্রবার যুক্ত হলে সেটির নাকি অশুভত্ব আরও বেড়ে যায়৷ এমনই প্রবাদ। আর এই সব ধারণার মূলে রয়েছে কিছু ঘটনা৷ সেই সব ঘটনাকে কেন্দ্র করে মানুষের মনে এই দিনটিকে ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক৷ দ্য লাস্ট সাপারের কথা মনে আছে? শুক্রবার ক্রুশবদ্ধ হয়েছিলেন যীশু খ্রীষ্ট৷ আর ১৩ হল সেই সংখ্যা যে সংখ্যক অতিথি উপস্থিত ছিল তার শেষ নৈশ ভোজে৷ যিনি যিশুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিলেন সেই কুখ্যাত ‘জুডাসের চুম্বন’র ঘটনাটি ঘটিয়ে দিয়ে, তিনিই ছিলেন সেই নৈশভোজ টেবিলে ত্রয়োদশ সদস্য।
প্রাচীন মিশরের মানুষেরা ১৩ ধাপের একটি চক্রে বিশ্বাস করতেন৷ তাদের মতে ১২ ধাপ জীবিত অবস্থায় সম্পন্ন হয়৷ আর ১৩ নম্বর ধাপ মৃত্যুকে নির্দেশ করে৷ তাই ১৩ সংখ্যাটি তাদের কাছে ভয়ের কারণ৷ ১৩ তারিখ শুক্রবারটিকে আতঙ্কের দিন হিসেবে দেখার একটি বৈজ্ঞানিক নামও রয়েছে। এটি হচ্ছে- পারাসকাভেডেকাট্রিয়াফোবিয়া’ গ্রিক শব্দ ‘পারাসকেভি’ থেকে এ শব্দের উৎপত্তি। যার মানে হচ্ছে শুক্রবার। আর ডেকাট্রেইস শব্দের অর্থ তের। শুক্রবার ১৩ তারিখ নিয়ে ভয়ের অযৌক্তিক কারণের ব্যাখ্যায় আরেকটি টার্মের ব্যবহার রয়েছে। এটি হচ্ছে ফ্রিগাট্রিসকাইডেকাফোবিয়া। এতে ফ্রিগা মানে নর্সের দেবী ফ্রিগকে বোঝানো হয়।
ইংরেজি ফ্রাইডে শব্দটি সেখান থেকেই এসেছে। আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানদের ফেলা পাঁচটি বোমা বাকিংহাম প্যালেসে আঘাত হানে। সে দিনটি ছিল ১৯৪০ সালের ১৩ সেপ্টেম্বর শুক্রবার। ১৯৮৯ সালের ১৩ অক্টোবর শুক্রবার যুক্তরাষ্ট্রের স্টক একচেঞ্জে বড় ধরনের ধস নেমেছিল। এই দিনটিকে অনেকে ব্ল্যাক ফ্রাইডে বলেও উল্লেখ করেন। ইতিহাসের পাতা ঘাটলে এরকম বহু ঘটনার কথা সামনে আসবে৷ অনেকেই এই সবকে কুসংস্কার বলে উড়িয়ে দেন৷ ১৩ সংখ্যাটি, আনলাকি থার্টিন নামেই বেশ পরিচিত। এটি প্রচলিত একটি কুসংস্কার যা যুগ যুগ ধরে মানুষের চিন্তা ভাবনায় মিশে আছে।

Post a Comment