আজ আপনাদের জন্য রইল আলু আঙ্গুরের সহজ এবং মজাদার একটি রেসিপি - The News Lion

আজ আপনাদের জন্য রইল আলু আঙ্গুরের সহজ এবং মজাদার একটি রেসিপি

 



দি নিউজ লায়ন;

উপকরণঃ 

ছোট সাইজের আলু ১/২ কেজি (সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নেওয়া), 

সবুজ আঙুর- ২ কাপ, 

লেবুর রস, 

লবন, 

আমচুর পাউডার-২ চা-চামচ,

হলুদ গুঁড়ো, 

সর্ষে দানা ২ চা-চামচ, 

গোটা জিরে ২ চা-চামচ, 

তেল পরিমানমতো, 

নারকেল কোরা ১ কাপ, 

ধনেপাতা কুচি ১ কাপ, 

কাঁচালঙ্কা ৪-৫টা, 

আদা ১ ইঞ্চি।  




প্রণালীঃ 

প্রথমে আদা, কাঁচালঙ্কা, ধনেপাতা, নারকেল, ১৮-২০টা আঙুর ভাল করে বেটে নিন। কড়াইতে তেল গরম করুন। তাতে জিরে ও সর্ষে ফোড়ন দিন। এবারে আলু, হলুদ গুঁড়ো, আমচুর, লবন দিয়ে ভাল করে কষান। মশলা ছাড়লে লেবুর রস দিয়ে ভাল করে নাড়াচাড়া করে অল্প জল মিশিয়ে বাকি গোটা আঙুর ছাড়ুন। নামানোর আগে ধনেপাতা  কুঁচি ছড়িয়ে দিয়ে নামিয়ে গরম ভাত কিংবা রুটি/ পরোটার সাথে পরিবেশন করুন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.