আততায়ীর আক্রমণে মারা গেলেন প্রবীণ পরমাণু বিজ্ঞানীর
দি নিউজ লায়ন; রহস্যজনকভাবে মৃত্যু হল এক প্রবীণ পরমাণু বিজ্ঞানীর। মোহসিন ফখরিযাদে নামে এই বিজ্ঞানী ইরানের সবচেয়ে প্রবীণ পরমাণু বিজ্ঞানী। তেহরানের কাছে আততায়ীর হাতে মৃত্যু হয়েছে তাঁর। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, দামাভান্দ এলাকায় হামলার পর মি. ফখরিযাদে হাসপাতালে মারা গেছেন।
ইরানের সংবাদমাধ্যম সূত্রে খবর, আততায়ীরা প্রথমে তার গাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে এবং তার পর তাকে গুলি করে। এই বিজ্ঞানীকে ইরানের গোপন পরমাণু কর্মসূচির প্রধান বলে মনে করা হয়। কূটনীতিকরা তাঁকে “ইরানে বোমার জনক” বলে বর্ণনা করতেন। ইরানের বিদেশমন্ত্রী মোহাম্মদ জাভাদ যারিফ এই ঘটনাকে “সন্ত্রাসী হামলা” বলে বর্ণনা করেছেন ও এই ঘটনায় ইজরায়েল জড়িত থাকার ইঙ্গিত দিয়েছেন।

Post a Comment