জম্মুতে সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত চার জঙ্গি
জম্মুর নগরোটায় বৃহস্পতিবার ভোরে সুরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন চার জঙ্গি । জম্মু-কাশ্মীর হাইওয়ের উপর বান টোল প্লাজার কাছে এনকাউন্টার হয় ওই ৪ জঙ্গির। সূত্রের খবর, জঙ্গিদের উপস্থিতি সম্পর্কে নিশ্চিত হয়ে চারপাশ থেকে তাদের ঘিরে ফেলা হয়।
দু'পক্ষের গুলির লড়াইয়ে নিহত হয় চার সশস্ত্র জঙ্গি। জানা গিয়েছে, একটি ট্রাকে চেপে জম্মু থেকে কাশ্মীরের উদ্দেশে রওনা দিয়েছিল জঙ্গিদের এই দলটি। বান টোল প্লাজার কাছে তল্লাশির সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে জঙ্গিরা।
মুহূর্তের মধ্যে ট্রাকটিকে ঘিরে ফেলার পর পালটা অভিযান শুরু হয় সুরক্ষা বাহিনীর। প্রায় দু-ঘণ্টা ধরে অভিযান চলে। বৃহস্পতিবার ভোরের এই এনকাউন্টারের পরেই নগরোটায় নিরাপত্তা আঁটো করা হয়েছে। জম্মু-শ্রীনগর হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়। আশপাশে চলছে ব্যাপক তল্লাশি।

Post a Comment