দুই জেলায় পথদুর্ঘটনায় মৃত ৫ - The News Lion

দুই জেলায় পথদুর্ঘটনায় মৃত ৫



 দুই জেলায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল পাঁচজনের । আহত হয়েছে একজন। এর মধ্যে শুধু মঙ্গলবার রাতে নদীয়াতে মৃত্যু হয় চার জনের। মর্মান্তিক ঘটনাটি ঘটে বেথুয়াডহরি ৩৪ নম্বর জাতীয় সড়কে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম বাপি বিশ্বাস(২৮) ও প্রকাশ সর্দার(১৭)।বাপি বিশ্বাস তাদের বাড়ি বেথুয়াডহরী শরৎপল্লী এলাকায়। আর প্রকাশ সর্দার স্থানীয় জল ট্যাংকিপাড়া এলাকার বাসিন্দা। 


 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে নদিয়ার নাকাশিপাড়া থানার বেথুয়াডহরি ৩৪নং জাতীয় সড়কে বাইকে রাস্তা পার হবার সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায়  দুজনকে  স্থানীয় বাসিন্দারা বেথুয়াডহরি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করে। অন্যদিকে ভাইফোঁটা দিয়ে বাইকে করে বাড়ি ফেরার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুজনের।গুরুতর জখম আরও এক। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার শ্রীরামপুর জোড়াবটতলা। 


মৃত দুজনের নাম নমিতা ঘোষ(৪৪) এবং বাপি ঘোষ (২০) গুরুতর জখম দেবাশীষ ঘোষকে ওই রাতেই আশঙ্কাজনক অবস্থায় শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি, ঘাটালে ছেলের সামনে পথ দুর্ঘটনায় মায়ের মৃত্যু। বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল শহরের ঘাটাল বিদ্যাসাগর সেতুর উপর। মৃত মহিলার নাম শীতলি ঘোষ। তার বয়স ৫২ বছর। 


মৃত মহিলার বাড়ি ঘাটাল থানার ইসলামপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায় যে ইসলাম পুর গ্রামের বাড়ি থেকে ছেলের মোটর বাইকে চড়ে ঘাটাল শহরে কাজে আসছিলেন তিনি। ঘাটাল শহরে ঢোকার মুখেই ঘাটাল বিদ্যাসাগর সেতুর উপর থাকা মোরামে মোটরবাইক স্লিপ করে যায়। যার ফলে মোটর বাইক থেকে পড়ে যায় শীতলি ঘোষ নামে ওই মহিলা। সেই সময় উল্টো দিক হাওড়া থেকে আসা একটি বাস তাকে পিষে দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.