বাংলাদেশ কবে ভ্যাকসিন পাবে- জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা - The News Lion

বাংলাদেশ কবে ভ্যাকসিন পাবে- জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

 



বাংলাদেশ প্রতিনিধি:    করোনার দ্বিতীয় পর্যায় কীরকম হবে আমরা জানি না। তাই সব রকম প্রস্তুতি নিতে হবে, সচেতন হতে হবে। এর জন্য যা যা করা দরকার তার সবকিছুর নির্দেশনা দিয়েছি। বাজারে ভ্যাকসিন আসার সাথে সাথেই বাংলাদেশ পাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর গণভবন থেকে ১১৬তম, ১১৭তম ও ১১৮তম আইন ও প্রশাসনের প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।


 করোনা দুর্যোগের মধ্যেও এ প্রশিক্ষণ চলমান রাখায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে করোনাকালীন স্বাস্থ্যবিধি নিজে মানার পাশাপাশি কর্মস্থল ও আশপাশের সবাই যেন মেনে চলে, তা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারিদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘এদেশের মানুষের ভাগ্যটা কীভাবে পরিবর্তন করবেন বঙ্গবন্ধু চিন্তা সেটাই ছিল। আমরা বঙ্গবন্ধুর পদাঙ্ক অনুসরণ করে এগিয়ে চলেছি। বাংলাদেশের জন্য আমরা দীর্ঘ পরিকল্পনা হাতে নিয়েছি।’


 শেখ হাসিনা বলেন, ‘২০১৫ সালে শতভাগ বেতন বাড়ানো ও অন্যান্য সুযোগ-সুবিধা করে দিয়েছি। সরকারি চাকরিজীবীদের জন্য আমরা যত সুবিধা করে দিয়েছি তা আর কেউ করেনি। আপনারা কোনও মানুষকে অবহেলার চোখে দেখবেন না। মানুষ যাতে ন্যায়বিচার পায় তা দেখতে হবে।’ সরকারপ্রধান আরও বলেন, ‘বিভিন্ন সমস্যা যেমন- ধর্ষণ, নারী নির্যাতন, মাদক, দুর্নীতি এসবের বিরুদ্ধে কাজ করতে হবে। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, অন্যদেরও মেনে চলায় সচেতন করতে হবে।’

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.