মিষ্টির দোকানে ভাইফোঁটার আয়োজন - The News Lion

মিষ্টির দোকানে ভাইফোঁটার আয়োজন




ভাইফোঁটার দিন বোনেদের হাতে তাদের পছন্দ মত মিষ্টি তুলে দেওয়ার জন্য এইসময় বাড়িতে যাওয়া হয়ে ওঠে না মিষ্টির দোকানের মালিক থেকে কর্মচারীদের। ফলে ভাইফোঁটার আনন্দ থেকে বরাবর বঞ্চিত এইসব মানুষেরা। আর এবার এইসব মানুষদের উৎসবের আনন্দ দিতে মিষ্টির দোকানে ভাইফোঁটার আয়োজন করল উলুবেড়িয়া বাড়বেড়িয়া ব্রতচারীধাম। 


সোমবার সকালে ব্রতচারীধামের মহিলা সদস্যরা বোয়ালিয়া হাটগাছা এলাকায় ১৫/২০ মিষ্টির দোকানে গিয়ে দোকানের মালিক থেকে কর্মচারী সকলকে ভাইফোঁটা দেয়। ভাইফোঁটার দিন এই অভিনব উদ্যোগ সম্পর্কে বাড়বেড়িয়া ব্রতচারীধামের কনধার রনজিৎ পাল জানান যে কোন উৎসবের সময় দোকানে কাজের চাপ থাকায় এইসব মানুষগুলো উৎসবের আনন্দ থেকে বঞ্চিত থাকে। আর আজ ভাইফোঁটা উৎসবের আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিতেই আমাদের এই উদ্যোগ।


অন্যদিকে দোকানে কাজের মাঝে বোনেদের কাছ থেকে ভাইফোঁটা পেয়ে আপ্লুত সকলে। তাদের মতে আজকের এই বিশেষ দিনে এলাকার বোনেরা যেভাবে তাদের মনে রেখে ভাইফোঁটা দিল সেটা সারাজীবন মনে থাকবে। তাদের মতে এতদিনের আপশোষ আজ মিটে গেল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.