কিভাবে করবেন বেগুনের চাষ - The News Lion

কিভাবে করবেন বেগুনের চাষ

 



দি নিউজ লায়ন;    বেগুন একটি সুস্বাদু ও পুষ্টিকর সবজি। আমাদের দেশে প্রায় সারা বছরই বেগুনের চাষ করা হয়ে থাকে। বেগুন চাষ করে অনেক কৃষকই স্বাবলম্বী হচ্ছেন। তাহলে আসুন জেনে নেই বেগুন চাষ করার পদ্ধতি সম্পর্কে-


 উপযুক্ত মাটিঃ  

আমাদের দেশে প্রায় সব মাটিতেই বেগুন জন্মে থাকে। তবে বেগুন চাষের ক্ষেত্রে এটেল দো-আঁশ, দো-আঁশ ও পলি মাটিতে বেগুনের ফলন ভাল হয়ে থাকে। তাছাড়াও শীতকালে বেগুনের ফলন বেশি হয়ে থাকে। 

চারা রোপণঃ  

বেগুন চাষের শুরুতে বীজতলায় বেগুনের চারা তৈরি করে নিতে হবে। তারপর ৫ থেকে ৬ সপ্তাহ বয়সের বেগুনের চারাকে ৭৫ সে.মি দূরত্বে সারি করে ৬০ সে.মি দূরে দূরে রোপণ করতে হয়। তবে বেগুনের চারার আকার অনুযায়ী দূরত্ব কিছুটা কম-বেশি করা যায়। 

  



চারা রোপণের সময়ঃ  সাধারণত বেগুনের চারা মাঘ-ফাল্গুন মাসে গ্রীষ্মকালীন, বৈশাখ মাসে বর্ষাকালীন, ভাদ্র-আশ্বিন মাসে শীতকালীন ফসলের জন্য রোপণ করা হয়ে থাকে।  

সার প্রয়োগঃ  বেগুন চাষে সার প্রয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। বেগুন চাষে সার প্রয়োগের ক্ষেত্রে প্রতি হেক্টর জমিতে ১৪৫ থেকে ১৫৫ কেজি টিএসপি, ৩৭০ থেকে ৩৮০ কেজি ইউরিয়া, ২৪০ থেকে ২৬০ কেজি এমপি এবং গোবর ৮ থেকে ১২ টন হারে প্রয়োগ করতে হবে।  বেগুন চাষের জমি তৈরির সময় অর্ধেক গোবর প্রয়োগ করতে হয় আর বাকি অর্ধেক গোবর সম্পূর্ণ টিএসপি এবং এক তৃতীয়াংশ ইউরিয়া ও এমপি সার পিট তৈরির সময় প্রয়োগ করতে হয়। অবশিষ্ট ইউরিয়া ও এমপি সার তিন কিস্তিতে রোপণের ২১ থেকে ৩৫ ও ৫০ দিন পর প্রয়োগ করতে হবে।  

 

গাছের পরিচর্যাঃ  বেগুন চাষে পরিচর্যা একটি গুরুত্বপূর্ণ বিষয় কারণ পরিচর্যার উপর বেগুনের ফলন নির্ভর করে থাকে। মাঝে মধ্যে বেগুন গাছের গোড়ার মাটি আলগা করে দিতে সেচ দিয়ে দিতে হবে। আর বেলে মাটিতে বেগুন চাষের ক্ষেত্রে ১০ থেকে ১৫ দিন পর সেচ দিতে হবে। অতিরিক্ত জলের কারণে যাতে বেগুন গাছের গোঁড়া পচে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.