পর্যালোচনা বৈঠকে কোভিড ভ্যাকসিন নিয়ে কি বললেন প্রধানমন্ত্রী
পর্যালোচনা বৈঠকে কোভিড ভ্যাকসিন নিয়ে বিভিন্ন বিষয় আলোচনা হয়। আর সেকথা টুইট করে জানালেন খোদ প্রধানমন্ত্রী। এ দিন পর্যালোচনা বৈঠকে করোনার টিকা উৎপাদন ও বণ্টন নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী।
টুইটারে লেখেন, টিকাকরণে অগ্রাধিকার, হিমঘরের পরিকাঠামো, টিকার ব্যবস্থা ও প্রযুক্তির প্ল্যাটফর্ম নিয়ে পর্যালোচনা হয়েছে। প্রধানমন্ত্রী আরও জানান, ভ্যাকসিন তৈরির কৌশল নিয়ে পর্যালোচনা বৈঠক হয়েছে।
আলোচনা হয়েছে ভ্যাকসিন উৎপাদনের প্রক্রিয়া, অনুমতিদানের ব্যবস্থা ও সংগ্রহ নিয়েও। এছাড়া সামনের বছর শুরুতেই ভ্যাকসিন পাওয়া যাবে বলে দাবি করেছেন স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।

Post a Comment