কোচবিহারে বিজেপিতে ফের ভাঙ্গন - The News Lion

কোচবিহারে বিজেপিতে ফের ভাঙ্গন



বুধবার কোচবিহার জেলা তৃণমূল কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কোচবিহার শহর মণ্ডল যুব মোর্চার সাধারণ সম্পাদক জীতেন্দ্র রায় সহ শতাধিক বিজেপি কর্মী। তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন জেলা তৃণমূল সভাপতি পার্থ প্রতিম রায়। তিনি বলেন, ' যেভাবে প্রতিদিন বিজেপি ছেড়ে দলে দলে নেতা-কর্মী-সমর্থকরা মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে শামিল হতে তৃণমূলে যোগ দিচ্ছেন তাতে বিধানসভা ভোটের আগেই বিজেপি এই জেলায় হাল ছেড়ে দিয়েছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, বিধানসভা নির্বাচনের আগে কোচবিহারে বিজেপির ঝান্ডা লাগানোর কর্মীও পাওয়া যাবে না।' 


অন্যদিকে, এ দিন যারা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তাদের গলায় বিজেপি নেতৃত্বের প্রতি ক্ষোভের সুর। তাদের দাবি, কোচবিহার জেলায় প্রথম থেকে বিজেপি করা সত্ত্বেও লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর তাদের কার্যত দলে গুরুত্ব কমিয়ে দেয়া হয়েছিল। নতুন নতুন নেতাকর্মীদের দায়িত্ব দেয়া হচ্ছে। এদের মধ্যে বেশিরভাগ দুর্নীতিগ্রস্ত। 


এই পরিস্থিতিতে কোনো ভাবেই কাজ করা সম্ভব হচ্ছিল না তাই দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভের কারণে তারা তৃণমূলে যোগ দিলেন। একই সঙ্গে মুখ্যমন্ত্রী যেভাবে রাজ্যের উন্নয়ন করছেন তাতে তাঁর পাশে থাকতে চান তারা। তাই বিজেপির মত দুর্নীতি পরায়ন দল ছেড়ে তারা তৃণমূলে যোগ দিলেন। যেভাবে দল তাদের কাজে লাগাতে চাইবে যে দায়িত্ব দেবে তা তারা পালন করবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.