একদম ঝরঝরে মাসালাদার সাবুর পোলাও কিভাবে বানাবেন - The News Lion

একদম ঝরঝরে মাসালাদার সাবুর পোলাও কিভাবে বানাবেন



 উপাদান:

২০০ গ্রাম সাবু

 ১/২ কাপ চিনাবাদা

 ৩ বড় আলু

 ৫০ গ্রাম গ্রেটেড পনির,

 ২ কাঁচা লঙ্কা

 ১/৩ চা চামচ লবণ

 ১/২ চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো

 ১/২ চা চামচ গোলমরিচ গুঁড়ো

 ১/২ চা চামচ জিরা

 ৩ টেবিল চামচ তেল

 

 

পদ্ধতি:

মাসালা সাবু তৈরির আগে সাবুদানা আধা ঘন্টা জলে ভিজিয়ে রাখুন।এরপর চিনাবাদাম পরিষ্কার করে ভাজুন।আলু খোসা ছাড়ুন এবং কাটা দিন।আলু এবং পনির দুটোই হালকা করে ভেজে নিন।


 এখন গ্যাস অন করে একটি প্যানে তেল গরম করে তাতে জিরা বাটা দিন। জিরা বাটা ভাজা হয়ে এলে এতে জল ঝড়ানো সাবুদানা দিন। অল্প আঁচে কিছুক্ষণ ভাজতে থাকুন। এবার ভাজা আলু,ভাজা পনির এবং ভাজা চিনাবাদাম দিন।এবার নুন, গোলমরিচ,কাঁচা লঙ্কা,শুকনো লঙ্কা গুঁড়ো দিন এবং ভালো করে নেড়ে নিন।অল্প আঁচে রান্না করে নামিয়ে নিন এবং ধনে পাতা ও লেবু দিয়ে পরিবেশন করুন মাসালা সাবু।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.