এই শীতে ছেলেদের ত্বকের বিশেষ কিছু টিপস
দি নিউজ লায়ন; গুটি গুটি করে পা ফেলে আসছে শীত। আর শীত এলেই প্রকৃতি বদলে যায়। আর তার প্রভাব পড়ে মানুষের ওপরেও। তাই শীতের সময়ে ত্বকের দরকার একটু আলাদা যত্নের। তবে বেশিরভাগ সময়ে ছেলেরা তাদের ত্বকের ব্যাপারে উদাসীন হয়। যার ফলে অল্প বয়সেই চেহারায় বেশি বয়সের ছাপ পড়ে। তাই আজকের প্রতিবেদনে রইল ছেলেদের ত্বকের বিশেষ কিছু টিপস
১। অনেকে শীতে কম জল পান করে থাকেন। মনে রাখতে হবে ত্বকের যত্নে জলের কোনো বিকল্প নেই। শীতের সময় বেশি করে জল পান করতে হবে।
২। শীতকালে বেশি করে শাক সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে ত্বকের সতেজতা বজায় থাকবে।
.৩। ফল বরাবরই ত্বকের জন্য অনেক উপকারী। তাই প্রতিদিন একটি করে হলেও মৌসুমি ফল খেতে হবে।
৪। শেভ করার ফলে এমনিতেই চামড়ায় আলাদা একটি চাপ পড়ে। আর শীতের সময় শেভ করলে ছেলেদের ত্বক বেশ খসখসে হয়ে যায়। তাই উন্নত মানের শেভিং ক্রিম ব্যবহার করতে হবে। শেভ করার পর অবশ্যই মুখে আফটার শেভ ব্যবহার করতে হবে। এতে করে ত্বককে রুক্ষতার হাত থেকে রক্ষা করা যাবে।।
৫। যাদের ত্বক তৈলাক্ত তাদের ওয়েল ফ্রি ফেসওয়াস ও সাবান ব্যবহার করতে হবে। কারণ অতিরিক্ত তেলের কারণে চেহারায় ধুলো ময়লা বেশি জমতে পারে। রোদে চলাচলের ক্ষেত্রে সতর্ক হতে হবে। প্রয়োজনে সানস্ক্রিন ব্যবহার করা যেতে পারে।
৬। স্নানের ক্ষেত্রে গরম জল ব্যবহারের প্রয়োজন হলে উষ্ণ গরম জলে স্নান করতে পারেন। স্নানের পর গায়ে লোশন মাখতে হবে। এতে ত্বকের মসৃণতা সারাদিনের জন্য বজায় থাকবে।
৭। দিনের মধ্যে কয়েকবার মুখ ধোওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। এতে চেহারায় অতিরিক্ত ময়লা জমতে পারবে না। মুখ ধোয়ার পর ময়েশ্চারাইজার ক্রিম ব্যবহার করতে হবে। এতে ত্বকের কোমলতা ঠিক থাকবে।
৮। শীতে ত্বকের বড় সমস্যা হচ্ছে শুষ্কতা। ত্বকের শুষ্কতা কমাতে প্রতিদিন সকালে ও রাতে ময়েশ্চারাইজার যুক্ত ক্রিম ব্যবহার করতে হবে।

Post a Comment