কালীপূজার রাতে লিলুয়ায় কাঠের মিলে ভয়াবহ আগুন - The News Lion

কালীপূজার রাতে লিলুয়ায় কাঠের মিলে ভয়াবহ আগুন



 হাওড়ার লিলুয়ায় শনিবার কালীপূজার রাতে একটি কাঠের মিলে ভয়াবহ আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজির আগুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জানা গেছে, স্থানীয় কোনা মোড়ে শনিবার কালীপুজোর রাতে ওই কাঠ চেরাই মিলে ভয়াবহ আগুন লাগে। দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাজির আগুন থেকেই ঘটনাটি ঘটেছে। এছাড়া অন্য কোনও কারণ থেকেও আগুন লেগে থাকতে পারে। কারণ জানতে শুরু হয়েছে তদন্ত। খবর পেয়ে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। 


প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওই কাঠের মিলে প্রচুর টাকার জিনিস ছিল বলে জানা গেছে। ওই কাঠ মিল কর্তৃপক্ষ জানিয়েছে, রাত দেড়টা নাগাদ ঘটনাটি ঘটে। সেখানে অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল বলেও তারা দাবি করেছে। প্রচুর টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। দমকল সূত্রে জানা গেছে, ওইদিন রাত প্রায় ২টো নাগাদ লিলুয়া থানা এলাকার বেনারস রোডের উপর ওই টিম্বার কারখানায় ( কাঠের মিল ) হঠাৎই আগুন লাগে। এলাকার মানুষ প্রথমে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় তাঁরাই খবর দেন দমকলে।


 খবর দেওয়া হয় পুলিশকেও। খবর পেয়ে দমকল দ্রত ঘটনাস্থলে এসে পৌঁছায়। দমকলের ৫টি ইঞ্জিন প্রায় ৪ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকান্ডে মিলটি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়। এই ঘটনায় কেউ হতাহত হয় নি। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, কারখানায় অনেক কাঠের গুঁড়ো এবং টুকরো সহ বহু দাহ্য পদার্থ পড়ে ছিল। সেখানেই প্রথমে আগুন লাগে বলে মনে করা হচ্ছে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.