জেনে নিন অল্প সময়ে কীভাবে মেকআপ করবেন
দি নিউজ লায়ন; আজকাল ব্যস্ত জীবনে সাজগোজের জন্য কোনো সময়ই নেই হাতে। তবে অনুষ্ঠানে একেবারে সাদামাটা যেতেও ভালো লাগছে না। তবে মাত্র ৫ মিনিট সময় ম্যানেজ করা সম্ভব? তাহলে অয়ার কি এই সময়টাকে কাজে লাগান। আর এখনই সাজতে বসুন।
প্রথমে মুখে ময়শ্চারাইজ়ার মাখার পর ম্যাট পাউডার লাগিয়ে মুখের চকচকে ভাবটা ঢেকে দিন। চোখের নিচের পাতায় কাজল পরুন। একই কাজল চোখের ওপরের পাতাতেও আইলাইনারের মতো করে পরে নিন।
লিপ গ্লস লাগিয়ে ঠোঁটের সাজ ঠিক করুন। গালে লাগান সামান্য ব্লাশারের আভা। বাহারি কানের দুল পরে নিলেই আপনি রেডি! এখনো একটু সময় আছে? তবে চোখের পাপড়িতে এবার মাশকারা বুলিয়ে নিন। ব্যস, মেকআপ রেডি!

Post a Comment