ভোট পুনর্গণনাতেও বাইডেন জয়ী
যুক্তরাষ্ট্রের ব্যাটলগ্রাউন্ড জর্জিয়ায় ভোট পুনর্গণনাতেও জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়েছে। রাজ্যটিতে পুনর্গণনা শেষে ১২ হাজার ২৮৪ ভোটের ব্যবধানে ট্রাম্পকে হারিয়েছেন জো বাইডেন। স্থানীয় আইন অনুসারে শুক্রবারের মধ্যেই জর্জিয়াকে ভোটের ফলাফল জানানোর বাধ্যবাধকতা ছিল।
অঙ্গরাজ্যটির সেক্রেটারি অব স্টেট ব্র্যাড র্যাফেন্সপারগার এক বিবৃতিতে বলেছেন, জর্জিয়ার ঐতিহাসিক প্রথম রাজ্যব্যাপী নিরীক্ষা নিশ্চিত করেছে যে, নতুন সুরক্ষিত পদ্ধতিতে কাগজের ব্যালটে ভোট সঠিকভাবে গণনা করা হয়েছে এবং ফলাফল প্রকাশ করা হয়েছে।দ্বিতীয়বার গণনাতে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের পক্ষে প্রায় দেড় হাজার ভোট বেড়েছে। স্থানীয় কর্মকর্তারা এ ঘটনাকে দুর্ঘটনাজনিত মানুষের ভুল হিসেবে উল্লেখ করেছেন।
জর্জিয়ায় জয় প্রসঙ্গে বাইডেনের প্রচারণা দলের যোগাযোগ কর্মকর্তা জ্যাকলিন রথেনবার্গ এক বিবৃতিতে বলেন, ভোট পুনর্গণনা শুধু এটাই নিশ্চিত করেছে, যা আমরা ইতোমধ্যেই জানি: জর্জিয়ার ভোটাররা জো বাইডেনকে তাদের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করেছেন।

Post a Comment