করোনা কালে সকালের টিফিনে থাক স্বাস্থ্যকর রসুন ডিমে ভাজা ভাত
দি নিউজ লায়ন;
উপকরণঃ
ভাত ১ বাটি,
ডিম ১টি,
তেল ১ চা চামচ,
আদা ১ চা চামচ,
২টা লবঙ্গ ও রসুন একসাথে পেষ্ট,
লবণ পরিমাণমত,
গোলমরিচ সামান্য,
কাঁচালঙ্কা ২টি,
সয়াসস ১ চা চামচ,
ধনেপাতা কুঁচি সামান্য।
প্রণালিঃ
প্রথমে একটা কড়াইতে তেল গরম করে এর মধ্যে ডিম ছেড়ে দিন। এরপর এতে আদা, রসুন দিয়ে মিনিট খানেক নাড়ার পর এর মাঝে ভাত, কাঁচালঙ্কা দিয়ে ভালভাবন মিশিয়ে নিন। পরে লবণ, গোলমরিচ ও সয়াসস কিছুক্ষন নেড়ে ধনেপাতা কুঁচি দিয়ে নামিয়ে ফেলুন।
শীতের সকালের টিফিনে ঝটপট হয়ে গেল মজাদার একটি নাস্তার রেসিপি। বাচ্চাদের টিফিনে দিতে চাইলে গোলমরিচ, সয়াসস, লবঙ্গ না দিলে হবে এবং শীতের সমস্ত সবজি হাল্কা সেদ্ধ করে এরসাথে মিশিয়ে দিলে খাবারটি দেখতে আরও আকর্ষনীয় হবে।

Post a Comment