গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ১
গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগে এক যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। জানা যায়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ওই গৃহবধূকে দিনের পর দিন ধর্ষণের অভিযোগ ঊঠেছে। ঘটনাটি ঘটে জামালপুর থানা এলাকায়। ধৃতের নাম মানিক মাঝি।
জামালপুর থানার কাঁসরা গ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, জামালপুর থানার ভবানীপুরে ওই গৃহবধূর বাড়ি। বছর তিনেক আগে গৃহবধূর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পের্ক জড়িয়ে পড়ে মানিক। গৃহবধূকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস করে সে।
পরে তাঁকে বিয়ে করতে অস্বীকার করে সে। গৃহবধূ বর্ধমান সিজেএম আদালতে এনিয়ে মামলা করেন। কেস রুজু করে তদন্তের জন্য জামালপুর থানার ওসিকে নির্দেশ দেয় আদালত।

Post a Comment