এবার করোনার হানা মেগাস্টার সলমান খানের বাড়িতেও - The News Lion

এবার করোনার হানা মেগাস্টার সলমান খানের বাড়িতেও

 



 এবার করোনার হানা মেগাস্টার সলমান খানের বাড়িতে। তাঁর গাড়ির ব্যক্তিগত চালক ও দুই কর্মীর কোভিড রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের কোভিডে আক্রান্ত জানতে পারার পরই তাঁদের চিকিত্‍‌সার যাবতীয় ব্যবস্থা করেন সলমান খান। 


এরপরই নিজেকে আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুধু তিনি একা নন, সপরিবারে আগামী ১৪ দিন আইসোলেশনে থাকবেন বলে তিনি  জানিয়েছেন।    সামনেই সালমা খান ও সালিম খানের বিবাহবার্ষিকীর বিরাট সেলিব্রেশনের আয়োজন করা হয়েছিল। 


উদ্ভূত পরিস্থিতি সেই অনুষ্ঠান বাতিল করা হয়েছে।  গত মার্চ মাসে থেকেই পানভেলের ফার্ম হাউসে নিজেকে ও তাঁর গোটা পরিবারকে নিয়ে কোয়ারানটিনে চলে যান সলমান। তবে শুধু পরিবার ও বন্ধুবান্ধবদের নিয়ে শুধু আরামের দিন না-কাটিয়ে চাষবাসে মন দেন তিনি।


 পাশাপাশি কোভিড পরিস্থিতিতে সাহায্যের হাত বাড়িয়ে দেন অনেকের দিকে। সলমানের ফার্ম হাউসে কিছুদিন কাটান অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও। একটি মিউজিক ভিডিয়োতে দুজনকে একসঙ্গে দেখা গিয়েছে। সেই গানের পুরো শ্যুটিং হয়েছিল সলমানের ফার্ম হাউসেই।    

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.