মৃত্যুর কাছে পরাজিত হলেন সৌমিত্র চট্টোপাধ্যায়
না ফেরার দেশে সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে হার মানলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তার মৃত্যুতে বাংলা চলচ্চিত্রের একটা যুগ যেন শেষ হয়ে গেল। করোনাই যেন অনুঘটকের মতো সৌমিত্রকে এগিয়ে নিয়ে গেল সেই না-ফেরার দেশে। তবে অনেকরকম জটিলতাই দেখা গিয়েছিল শরীরে। রোববার সকালে হাসপাতাল থেকে জানানো হয়, মৃত্যু হয়েছে সৌমিত্রের।
৪০ দিন ধরে বেলভিউতে ভর্তি ছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে, মাল্টিঅর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে মৃত্যু হয়েছে সৌমিত্রের! বুধবার বিকেলের পর থেকেই চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যান এই বর্ষীয়ান অভিনেতা। খুব স্বাভাবিকভাবেই তাই করোনামুক্ত শরীর একটু-একটু করে হারাতে বসেছিল রোগের সঙ্গে লড়াইয়ের ক্ষমতা।
ফলে তাকে দীর্ঘদিন লাইফ সাপোর্টে রাখতেও হয়েছিল। একটু একটু করে অবস্থার অবনতি হতে থাকে রোজই। শেষ রক্ষা হল না। আজ সকালেই সৌমিত্রের মৃত্যুর খবর ঘোষণা করল হাসপাতাল। 'আকাশ কুসুমে'র নায়ক জীবনের বেলাশেষে চলে গেলেন অতল মৃত্যুর আহ্বানে! বাঙালি হারাল এ সময়ের এক অন্যতম সাংস্কৃতিক ব্যক্তিত্বকে

Post a Comment