শাস্ত্র মতে দৈনন্দিন জীবনে ঘটতে থাকা দুঃখ - কষ্টের কারণ - The News Lion

শাস্ত্র মতে দৈনন্দিন জীবনে ঘটতে থাকা দুঃখ - কষ্টের কারণ



বাবা- ছেলের সম্পর্ক খারাপ :

জ্যোতিষ মতে, যাঁদের জন্মছকে রবি খুবই খারাপ স্থানে বসে রয়েছে, তাঁদের এই সমস্যা দেখা যায়। রবির উজ্জ্বলতার জন্য সূর্যপ্রণাম প্রতিদিন সকালে অত্যন্ত জরুরি। এক্ষেত্রে যাঁরা বাবার স্নেহ থেকে নিজেকে বঞ্চিত বলে মনে করছেন, তাঁরা সেই কাঙ্খিত সুখ পান।

কর্মক্ষেত্রে উন্নতি নেই?

দেখা যায়, অনেকেই কাজের জায়গায় প্রবল চেষ্টা করে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছেন, তবে তা হচ্ছে না। এরও নেপথ্য কারণ রবির কুপ্রভাব। এজন্য সোনার কিছু পরে নেওয়া অত্যন্ত সুফলদায়ী।


ছোটবেলায় কষ্ট :

অনেকেরই ছোটবেলা খুব একটা সুখের হয় না। বিভিন্ন রকমের দারিদ্র , কষ্টের মধ্যে দিয়ে ছোটবেলা কেটে যায়। এমন পরিস্থিতিতে , সেই ব্যক্তি যদি রুবি ধারণ করেন, তাহলে তাঁর বাকি জীবনে দারিদ্রতা ছাপ ফেলতে পারে না। ছোটবেলা থেকে লড়াই তাঁদেরই থাকে যাঁদের রবি দুর্বল।

শারীরিক দুর্বলতা :

শারীরিক দুর্বলতা বহু ধরনের সমস্যায় মানুষকে ফেলতে পারে। শাস্ত্রজ্ঞরা বলছেন, যাঁদের রবি খুবই দুর্বল তাঁদের ক্ষেত্রে এই সমস্যা দেখা যায়। এঁরা শিবের আরাধনা করলে , সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন।





কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.