সাঁকরাইলের জুটমিলে আগুন
দি নিউজ লায়ন ; রবিবার বিকালে সাঁকরাইলের বেলভেডিয়ার জুট মিলে আগুন লাগে। স্থানীয় সূত্রে খবর এদিন বিকাল ৪ টা ৩০ নাগাদ জোড়া মিল নামে পরিচিত মিলটায় আগুন লাগে। মিলের চারিদিকে দাহ্য পদার্থ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।
পরে খবর পেয়ে দমকলের ৬ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দমকলের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই এই আগুন। স্থানীয় সূত্রে খবর মিলে যখন আগুন লাগে তখন মিলে ২০০ জন শ্রমিক কাজ করছিল। শ্রমিকদের আশঙ্কা আগুনে যেভাবে মিলের ক্ষয়ক্ষতি হয়েছে তাতে অনেকেই কাজ হারাতে পারে।

Post a Comment