ডেবরা ব্লকের পাঁচগেড়্যা উচ্চ বিদ্যালয় স্কুলে অফিসের তালা ভেঙে চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য
দি নিউজ লায়ন ; রাতের অন্ধকারের সুযোগ নিয়ে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ৪ নং অঞ্চলের পাঁচগেড়্যা উচ্চ বিদ্যালয় স্কুলে অফিসের তালা ভেঙে চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো গোটা এলাকায়। করোনা মহামারি ভাইরাসের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ স্কুল-কলেজ। তারই সুযোগ নিয়ে এই ধরনের ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা এমনটাই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সকালে বিষয়টি নজরে পড়ে স্থানীয় বাসিন্দাদের।যার ফলে এলাকায় চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে। অন্যদিকে স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে বিদ্যালয়ের অফিস ঘরে থাকা বেশকিছু সামগ্রি চুরি করে নিয়ে গিয়েছে দুষ্কৃতীরা। আমরা চাইছি যে রকম ভাবে রাজ্য সরকার রাজ্যের সমস্ত স্কুলগুলির ডেভলপ করছে,এবং পঠন-পাঠনের দিকে নজর রেখেছে, পাশাপাশি যদি প্রত্যেক স্কুলে একজন করে স্থায়ী নিরাপত্তারক্ষী নিয়োগ করা যায় এমন টাই আবেদন করেছেন স্কুল কর্তৃপক্ষ।
অন্যদিকেওই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। পাশাপাশি বিদ্যালয়ের অফিসে চুরির ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে গোটা এলাকায়।

Post a Comment