বর্ধমান থেকে নীলগাই উদ্ধার - The News Lion

বর্ধমান থেকে নীলগাই উদ্ধার




দি নিউজ লায়ন ;   বর্ধমান থেকে নীলগাই উদ্ধার হয়। তা দেখতে স্থানীয়রা ভীড় জমায়। স্থানীয় বাসিন্দা সেখ আজিম সাংবাদিকদের বলেন, আমি নার্সিংহোম যাচ্ছিলাম। সেই সময় প্রাণীটি ২ নম্বর জাতীয় সড়কের গোদায় দেখতে পাই। একেবারে উঠে দাঁড়াতে পারছিল না। 


পিছনের দিকে রক্ত বের হচ্ছে। তারপর স্থানীয় মানুষজনকে ডাকাডাকি করি। স্থানীয় মানুষজন বনদপ্তরে খবর দেয়। তারপরই বনদপ্তরের হাতে নীলগাইটিকে তুলে দেওয়া হয়। বর্ধমান বনবিভাগের রেঞ্জ অফিসার জগবন্ধু দে সাংবাদিকদের বলেন, পশু চিকিৎসক প্রাণীটির চিকিৎসা করবেন। তারপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 


পশু প্রেমী সংগঠনের সদস্য অর্ণব দাস বলেন, তাঁরা প্রাণীটিকে উদ্ধার করে রমনার বাগানের মিনিজুতে পাঠিয়েছেন। সেখানে নীলগাইটির চিকিৎসা হবে।তাঁরও ধারণা পাচার করার সময়ই হয় গাড়ি থেকে পড়ে গেছে।অথবা ঝাঁপ দিয়েছে। ফলে প্রাণীটির কোমরে আঘাত লেগেছে। এর আগে পূর্ব বর্ধমানের খন্ডঘোষ এলাকায় উদ্ধার হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.