বিয়ের আসরে বরকে একে-৪৭ উপহার! - The News Lion

বিয়ের আসরে বরকে একে-৪৭ উপহার!

       

আন্তর্জাতিক ডেস্ক :   বিশ্বব্যাপী নবদম্পতিকে বিভিন্ন ধরনের উপহার দেওয়ার প্রচলন রয়েছে। বিয়েতে অতিথিরা আসেন, নবদম্পতির সঙ্গে দেখা করেন। তাদের আর্শীবাদ করেন। এ সময় তাদের হাতে তুলে দেন নানা উপহার।   স্বর্ণালঙ্কার, হীরের গয়না, দামি গাড়ি, ফ্ল্যাট কত কিছুই না উপহার পান তারা। কিন্তু উপহারের তালিকায় কখনো কি রাইফেল উপহার পাওয়ার কথা শুনেছেন?  শুনতে অবাক লাগলেও এমনটাই ঘটেছে পাকিস্তানে।


 সম্প্রতি বিয়েতে রাইফেল উপহার দেওয়ার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।  আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, ভিডিওটি পাকিস্তানের। তবে সেটি ঠিক কোন জায়গার বা ওই নবদম্পতির পরিচয় কিছুই জানা যায়নি।   ভাইরাল ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের অনুষ্ঠানে এসে আচমকাই এক মহিলা বরের হাতে তুলে দিলেন একে–৪৭ রাইফেল। তবে গোটা বিষয়টিতে বর বা কনে, কেউই অবাক হননি।


 একে-৪৭ বন্দুকটি বরের হাতে তুলে দেওয়ার পর তাকে উষ্ণ আলিঙ্গনও করেন ওই মহিলা। যাতে অনেকেই ধারণা করেন, ওই মহিলা নবদম্পতির পূর্ব পরিচিত কিংবা অতিথি। যদিও তারও পরিচয় জানা যায়নি।  তবে ভিডিওটি প্রকাশ্যে আসতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় নেটিজেনরা অনেকেই অবাক হন। কেউ আবার মজাও করেন। তবে অধিকাংশই কিন্তু এই ঘটনাটির সমালোচনাও করেছেন।


কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.