প্রায় ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ শুরু - The News Lion

প্রায় ৭ ঘণ্টা পর খুলনার সঙ্গে রেল যোগাযোগ শুরু




ঢাকা প্রতিনিধি : দুর্ঘটনায় প্রায় ৭ ঘণ্টা বন্ধ থাকার পর খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় শুরু হয়েছে।  দুর্ঘটনাকবলিত ট্রাকটি রেললাইনের ওপর থেকে সরানোর পর শনিবার রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান উদ্ধারকারী রেলের পরিচালক অশীত কুমার বিশ্বাস। রাত আড়াইটার দিকে রেল লাইন থেকে ট্রাকটি সরিয়ে দেয়া হয় ট্রাকটি। 


 পুলিশের চাচঁড়া ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক রোকিবুজ্জামান জানান, শনিবার রাত ৮টার দিকে মুড়লি রেলক্রসিংয়ে কয়লাবোঝাই একটি ট্রাক রেল লাইনে উঠে পড়ে। এ সময় একটি ট্রেনের ধাক্কায় ট্রাকের চালক নিহত ও হেলপার আহত হন। এ ছাড়া দুর্ঘটনার পর ট্রাকটি রেললাইনের ওপর পড়ে থাকায় খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। পরে ট্রাকটি রেললাইন থেকে সরিয়ে নেয়ার পর রাত আড়াইটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।  


যশোরের রেলস্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, দুর্ঘটনার পর খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে খুলনা থেকে রিলিফ ট্রেন এনে রেললাইনের ওপর থেকে ট্রাক সরানোর কাজ শুরু হয়। রাত আড়াইটার দিকে ট্রাকটি সরানোর কাজ শেষ হলে পুনরায় রেলযোগাযোগ স্বাভাবিক হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.