মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজপড়ুয়ার ‘আত্মহত্যা’ - The News Lion

মোটরসাইকেল কিনে না দেয়ায় কলেজপড়ুয়ার ‘আত্মহত্যা’




ঢাকা প্রতিনিধি : রাজশাহী দুর্গাপুর উপজেলায় মোটরসাইকেল কিনে না দেয়ায় পরিবারের ওপর অভিমান করে সোমবার এক কলেজছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।  মৃত হাসিবুল হাসান শান্ত (২২) ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে এবং নাটোর সিরাজ উদদৌলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। 


 পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাসিবুল হাসান শান্ত তার বাবার কাছে বেশ কিছুদিন আগ থেকে একটি মোটরসাইকেল চেয়ে আসছিলেন। কিন্তু মোটরসাইকেল কিনে দিতে না পারায় বাবার ওপর তার অভিমান বাড়তে থাকে। 


এক পর্যায়ে সোমবার বিকালে সবার অজান্তে নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন শান্ত।    পরে তার পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ঝুলন্ত অবস্থায় শান্তর মরদেহ উদ্ধার করে।  তদন্তপূর্বক এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.