ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের - The News Lion

ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই যুবকের




দি নিউজ লায়ন ;  লোকাল ট্রেন চালু হতেই দুই দিন পর আপ শান্তিপুর লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু দুই ব্যক্তির। ঘটনাটি শিয়ালদা শান্তিপুর শাখার হবিবপুর রেলস্টেশন সংলগ্ন রাঘবপুর পূর্ব পাড়ায় বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছ'টা নাগাদ ঘটে। মৃতদের নাম বিশ্বজিৎ বিশ্বাস (৪০)। বাড়ি ধানতলা থানার উত্তর পাড়ায়। এবং তাহেরপুর থানার কালীনারায়নপুর মাঠপাড়ার বাসিন্দা সঞ্জিত মণ্ডল (৩৬)।


মৃত সঞ্জিত মণ্ডলের স্ত্রী সুনিতা মণ্ডল জানান, বিশ্বজিৎ বিশ্বাস সুদের কারবারি। তিনি সুদের টাকা নেওয়ার জন্য রাঘবপুর পূর্ব পাড়া এলাকায় গিয়েছিলেন বৃহস্পতিবার সন্ধ্যায়। ওই এলাকায় বেশ কয়েকজন তার কাছ থেকে টাকা ঋণ নিয়েছিলেন। তাগাদা করার উদ্দেশ্য নিয়ে হবিবপুরের রাঘবপুর এলাকায় যাওয়ার পর, মোটরবাইক রেললাইনের একপাশে রেখে অন্যপ্রান্তে সঞ্জিত মণ্ডলকে সঙ্গে নিয়ে বিশ্বজিৎ বিশ্বাস রেল লাইন পার হতে যান, তখনই আপ শান্তিপুর লোকাল ট্রেনের ধাক্কায় রেললাইন থেকে ছিটকে পড়েন দুজনেই।


 ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের। পরে রানাঘাট জিআরপি-র পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ট্রেনের ধাক্কায় মৃত্যুর ঘটনায় রীতিমতো দুটি পরিবারের শোকের পরিবেশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.