সুন্দরবন-১১ লঞ্চে মিলল যুবকের রক্তাক্ত লাশ - The News Lion

সুন্দরবন-১১ লঞ্চে মিলল যুবকের রক্তাক্ত লাশ




ঢাকা প্রতিনিধি : ঢাকা-বরিশাল রুটের যাত্রীবাহী সুন্দরবন-১১ লঞ্চে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তার রক্তাক্ত লাশ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। 


 লঞ্চের সুপারভাইজার মো. সিরাজ জানান, সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে ছেড়ে মঙ্গলবার সকালে লঞ্চটি বরিশাল এসে পৌঁছে। যাত্রীরা নেমে যাওয়ার পর কর্মচারীরা লঞ্চ পরিষ্কার করতে গেলে তিন তলার ছাদে ধোয়া নির্গমনের চিমনির আড়ালে লাশটি পাওয়া যায়।  


তিনি আরও জানান, ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাতে ঢাকা থেকে বরিশালে আসার কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। যেখানে লাশ পাওয়া গেছে সেখানে সাধারণত যাত্রীরা যায় না। নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পঠিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.