শ্রাদ্ধ অনুষ্ঠানের আগের দিন বাড়িতে ফিরে এল কারোনায় মৃত রোগী - The News Lion

শ্রাদ্ধ অনুষ্ঠানের আগের দিন বাড়িতে ফিরে এল কারোনায় মৃত রোগী




দি নিউজ লায়ন ; চলতি মাসের  ১১ই তারিখ কারোনায় আক্রান্ত হয়ে জিএন আর সি হাসপাতালে ভর্তি হন শিবনাথ ব্যানার্জি(৭৫)। তিনি  বিরাটি  বিদ্যাসাগর সরণি  এলাকার বাসিন্দা। হাসপাতাল থেকে ১৩ তারিখ বাড়ির লোকের কাছে খবর আছে তার মৃত্যু হয়েছে।  প্লাস্টিকে মোড়া দেহ নিয়ে আসা হয়। সেদিনই শ্মশানে সৎকার্য করে ফেলা হয়। 


এরপরে সমস্ত রকম শ্রাদ্ধশান্তি অনুষ্ঠান করবে বলে তারা প্রস্তুতি নিয়েছিল। আগামীকাল রবিবার শ্রাদ্ধ অনুষ্ঠান রয়েছে।  আত্মীয়-স্বজন প্রত্যেককে নেমন্তন্ন করা হয়ে গেছিল। বাড়ির ছাদে প্যান্ডেল করা হয়েছে।  


এর মাঝে গতকাল পরিবারের সদস্যদের কাছে আবার ফোন আসে আপনার রোগী সুস্থ আছে। আপনারা এসে নিয়ে যান। সেই অনুযায়ী গতকাল অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে আসে সুস্থ শিবনাথ ব্যানার্জিকে। কিন্তু প্রশ্ন উঠছে হাসপাতালের বিরুদ্ধে কার মৃতদেহ পরিবারের সদস্যদের হাতে তুলে দেয়া হল।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.