১০০ দিনের গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পে গোটা দেশে সেরা হল আলিপুরদুয়ার - The News Lion

১০০ দিনের গ্রামীন কর্ম নিশ্চয়তা প্রকল্পে গোটা দেশে সেরা হল আলিপুরদুয়ার




দি নিউজ লায়ন ;   ১০০ দিনের  গ্রামীন কর্মনিশ্চয়তা প্রকল্পে গোটা দেশে সেরা হল আলিপুরদুয়ার। এর আগে গোটা রাজ্যের নিরিখে এই প্রকল্পে ভালো কাজের সুনাম ছিল আলিপুরদুয়ার জেলার। এবার রাজ্য ছাড়িয়ে একেবারে গোটা দেশে আলিপুরদুয়ার জেলা এই প্রকল্পে সেরা হয়েছে। পুজোর ছুটির পর সোমবার সরকারি অফিস খোলার প্রথম  দিনই এই সুখবর জানিয়েছেন আলিপুরদুয়ার জেলার জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা। 


এদিন জেলা প্রশাসন জানিয়েছে ২০২০-২১ সালে কাজের নিরিখে আলিপুরদুয়ার জেলা গোটা দেশে সেরা হয়েছে। ২০২০-২১ সালের বাজেটে আলিপুরদুয়ার জেলায় মহাত্মাগান্ধী জাতীয় গ্রামীন কর্মনিশচয়তা প্রকল্পে ১ কোটি ১০ লক্ষ ৪১৬ শ্রমদিবসের টার্গেট করা হয়েছিল। কিন্তু অর্থ বর্ষ শেষ হওয়ার প্রায় ৪ মাস আগেই বাজেটের থেকে ২ শতাংশ বেশি কর্মদিবস তৈরি হয়েছে এই জেলায়।  


অর্থাৎ যেখানে বাজেটে ঠিক করা লক্ষমাত্রা পুরন না করাটাই সাধারনত নিয়ম হয়ে দাড়িয়েছে। সেখানে আলিপুরদুয়ার জেলা ১০২ শতাংশ কর্মদিবস তৈরি করেছে। এই জেলায় ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত মোট ১ কোটি ১২ লক্ষ ৮২ হাজার ৮৪৩ শ্রম দিবস তৈরি হয়েছে। জেলার মোট ৬৬ টি গ্রাম পঞ্চায়েতে প্রতি গ্রাম পঞ্চায়েতে গড়ে ১ লক্ষ ৭০ হাজার ৯৫২ শ্রম দিবস তৈরি হয়েছে।


 প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের নিরিখে এই পরিসংখ্যানও গোটা দেশে সেরা পারফরমেন্স বলে দাবী করছে আলিপুরদুয়ার জেলা প্রশাসন। আলিপুরদুয়ার জেলায় মোট ছয়টি ব্লক। প্রত্যেক ব্লকে গড়ে ১৫ লক্ষ শ্রম দিবস তৈরি হয়েছে। জেলার কালচিনি ও ফালাকাটা ব্লকে ২০ লক্ষের বেশি শ্রম দিবস তৈরি হয়েছে। জেলাতে চলতি আর্থিক বর্ষে ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত মোট ২ লক্ষ ৫১ হাজার ৮৫ টি পরিবার কাজ পেয়েছে। 


২০১৪ সালে আলিপুরদুয়ার জেলা গঠনের পর এই প্রথম এত বেশি সংখ্যায় পরিবারকে এই প্রকল্পে কাজ দেওয়া হল। প্রত্যেক গ্রাম পঞ্চায়েতে গড়ে ৩৮০৪ টি পরিবারকে এই প্রকল্পে কাজ দেওয়া হয়েছে। প্রত্যেক পরিবার গড়ে ৪৪.৯৫ দিন কাজ পেয়েছে। গোটা দেশে আলিপুরদুয়ার জেলার এই সফলতা নিয়ে হইচই শুরু হয়েছে। চলতি আর্থিক বর্ষে এই প্রকল্পে আলিপুরদুয়ার জেলা মোট ৩৫০ কোটি টাকা খরচ করেছে।


 কোভিড পরিস্থিতিতে সমস্ত সতর্কতা মেনে আলিপুরদুয়ার জেলার এই সফলতা বিভিন্ন মহলে আলোচিত হচ্ছে। আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মীনা বলেন, " গ্রাম পঞ্চায়েত থেকে জেলা স্তর পর্যন্ত এই প্রকল্পে আমাদের সব অফিসার ও সরকারি কর্মীরা খুব ভালো কাজ করেছেন। জেলার সাধারন নাগরিকরাও আমাদের এই কাজে খুব সহযোগিতা করেছেন। আমি সকলকেই ধন্যবাদ জানাচ্ছি। এই সফলতা কারো একার নয়। সকলের সন্মেলিত প্রচেষ্টায় আমরা এই সফলতা অর্জন করেছি। আগামি দিনে আরও ভালো কাজ করতে হবে। প্রচুর পরিযায়ি শ্রমিকদের এই প্রকল্পে কাজ দেওয়া হয়েছে।" 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.