বাংলাকে গুজরাট হতে দিও না বাংলাকে ভালোবাসো" বললেন অজিত মাইতি - The News Lion

বাংলাকে গুজরাট হতে দিও না বাংলাকে ভালোবাসো" বললেন অজিত মাইতি




দি নিউজ লায়ন ;  রবিবার  পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার চাঁইপাট হাইস্কুল মাঠ প্রাঙ্গনে দাসপুর ২ নং ব্লক তৃণমূল কংগ্রেসের কর্মী সম্মেলন ও বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।


ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসর সভাপতি  অজিত মাইতি , পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান বিধায়ক দীনেন রায় , নারায়নগড় বিধানসভার বিধায়ক  প্রদ্যূৎ ঘোষ , দাসপুরের বিধায়ক  মমতা ভূঁঞা, দাসপুর ২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি  আশীষ হুদাইত , ঘাটাল শহর তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি  সুদীপ মণ্ডল  সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা। দাসপুর থানার চাঁইপাট হাই স্কুলমাঠ প্রাঙ্গনে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলনে কয়েক হাজার মানুষের সমাগম হয়। 


ওই সমাবেশে তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সভাপতি অজিত মাইতি তার ভাষণে বলেন বাংলাকে গুজরাটের দিও না, বাংলাতে ভালোবাসো। তিনি বলেন বিজেপি বাংলাকে গুজরাট বানাতে চায়। তাই হিংসা ও সন্ত্রাসের রাজনীতি শুরু করেছে ।বিজেপি নেতাদের লক্ষ্য বাংলাকে অশান্ত করে যেনতেন প্রকারে বাংলাকে দখল করা। তাই বিজেপি নেতারা বাংলাকে টার্গেট করেছে।


তাই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিজেপির নেতারা বাংলায় এসে ঘাঁটি গেড়েছে ।তাতে কোন লাভ হবে না বলে ও তিনি জানান।তিনি বলেন বাংলার মানুষ যথেষ্ট সচেতন তারা কোনদিনই বাংলাকে গুজরাট বানাতে দেবেনা। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার প্রতিটি মানুষের উন্নয়নে কাজ করছেন। সেই উন্নয়ন প্রক্রিয়া কে স্তব্ধ করে দেওয়ার জন্য চক্রান্ত শুরু করেছে বিজেপি। 


বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বাংলাকে বঞ্চনা  করেছে। তিনি তার ভাষণে রাজ্যের মা মাটি মানুষের সরকার এর প্রকল্প গুলির কথা তুলে ধরেন। সেই সঙ্গে তিনি বলেন তৃণমূল কংগ্রেস সন্ত্রাস ও হিংসা চায়না এবং খুনের রাজনীতি চায়না। 


কারণ তৃণমূল কংগ্রেস চায় শান্তি ও উন্নয়ন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যে ক্ষমতায় আসার পর কোথাও গণহত্যার ঘটনা ঘটেনি। বরং রাজনীতিকে দূরে সরিয়ে রেখে তিনি বাংলার উন্নয়নে কাজ করছেন। তাই দলীয় কর্মীদের কাছে তিনি অনুরোধ করেন আপনারা বাংলাকে গুজরাট হতে দেবেন না, বাংলা কে ভালবাসুন।


বাংলার উন্নয়নের নিজেকে নিয়োজিত করুন। তিনি আরো বলেন যে প্রতিটি মানুষের পাশে রয়েছে বাংলার মা মাটি মানুষের সরকার। তাই শান্তি ও উন্নয়নের জন্য আগামী দিনেও বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় নিয়ে আসবে।


তিনি বিজেপিকে এক হাতে নিয়ে বলেন ওরা বাংলা দখল করতে চায়। বাংলার উন্নয়ন করতে চায় না। ওরা বাংলা দখল করে বাংলাকে গুজরাট বানাতে চায়। কিন্তু বাংলার মানুষ সাম্প্রদায়িক শক্তি স্বৈরাচারী মিথ্যাবাদী বিজেপিকে বাংলায় কোন দিন ক্ষমতায় নিয়ে আসবে  না। 


লোকসভা নির্বাচনে মানুষ ভুল করে বিজেপিকে ভোট দিয়েছিল। তারা এখন তাদের ভুল বুঝতে পেরে তৃণমূল কংগ্রেসের ফিরে আসছেন। তিনি দলীয় কর্মীদের বলেন মানুষের কাছে যান তাদের সাথে কথা বলুন ,তাদের অভাব-অভিযোগের কথা মন দিয়ে শুনুন এবং সেই অভাব  অভিযোগগুলি সমাধান করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন ।তাহলে মানুষ আপনাদের দূরে সরিয়ে ফেলে দেবে না ,কাছে টেনে নেবে।


তিনি তাঁর ভাষণে গত সাড়ে  নয় বছরে বাংলার উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি কাজ করেছেন তা তিনি বিস্তারিতভাবে তুলে ধরেন। তাই তিনি দাসপুর বিধানসভা এলাকার প্রতিটি মানুষকে শান্তি ও উন্নয়নের স্বার্থে তৃণমূল কংগ্রেসের পাশে থাকার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.