জম্মু কাশ্মীরে কর্মরত বি এস এফ জওয়ানের মৃতদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে - The News Lion

জম্মু কাশ্মীরে কর্মরত বি এস এফ জওয়ানের মৃতদেহ পৌঁছাল গ্রামের বাড়িতে




দি নিউজ লায়ন ; শারিরীক অসুস্থতায় মৃত্যু হল এক বি এস এফ জওয়ানের। প্রশাসন সূত্রে জানা গিয়েছে ওই বি এস এফ জওয়ান জম্মু কাশ্মীর এলাকায় কর্মরত অবস্থায় ছিলেন। ১৭৩ নং ব্যাটেলিয়ানের এ এস আই ছিলেন চুনারাম কিস্কু। ওখানেই শারিরীক অসুস্থতার কারনে মৃত্যু হয় ৫৫বছর বয়সের বি এস এফ জওয়ান চুনারাম কিস্কুর।


 শনিবার তাঁর গ্রামের বাড়ি ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের বাহাগেড়িয়া গ্রামে পৌঁছাল তাঁর কফিনবন্দি মৃতদেহ।  বি এস এফ এর কর্মীরা এদিন তাঁর মৃতদেহ পৌঁছে দেন তাঁর গ্রামের বাড়িতে। বাড়িতে মৃত জওয়ানের স্ত্রী, দুই মেয়ে সহ একটি ছেলেও রয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে গান স্যালুটের মধ্য দিয়ে গ্রামের বাড়িতেই তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। বি এস এফ জওয়ানের মৃত্যু তে শোকাহত  এলাকার বাসিন্দারা। উল্লেখ করা যায় বৃহস্পতিবার বিএসএফ কর্মী চুনারাম  কিস্কু যখন ডিউটি করছিলেন সেই সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। 


তাকে কাশ্মীরের একটি হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবুরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শনিবার তার মৃতদেহ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের বাহাগেড়িয়া গ্রামে নিয়ে আসা হয়। চুনারাম কিস্কুর মৃতদেহ গ্রামে আসার পর তার পরিবার ও এলাকার বাসিন্দারা ভেঙে পড়েন। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গানসেলুট দিয়ে শ্রদ্ধা জানানো হয়।  শনিবার তার পরিবারের নিয়ম মেনেই বাহা গেড়িয়া গ্রামে তার শেষকৃত্য সম্পন্ন হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.