সাজারু ওকচ্ছপ উদ্ধার - The News Lion

সাজারু ওকচ্ছপ উদ্ধার




দি নিউজ লায়ন ;   রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে ঢুকে পড়া একটি পূর্ণবয়স্ক সজারু উদ্ধার করল বন দপ্তর। জানা গেছে রবিবার রাতে ডোমজুড় থানা মাকড়দহ চ্যাটার্জি পাড়ার বাসিন্দা রবিন চ্যাটার্জির বাড়িতে ঢুকে পরে সজারুটি। 


এরপর স্থানীয় যুবকরা সজারুটিকে একটি খাঁচায় আটকে রাখে। পরে বন দপ্তরে খবর দিলে সোমবার সকালে বনদপ্তরের কর্মীরা সজারুটিকে উদ্ধার করে নিয়ে যায়। সজারু উদ্ধার প্রসঙ্গে বনদপ্তরের হাওড়া আরবান রেঞ্জ অফিসার সমীর বন্দ্যোপাধ্যায় জানান বনদপ্তরের পক্ষ থেকে বন্যপ্রাণ রক্ষার প্রচার চালানোর সুফল এটা।


অন্যদিকে সোমবার সকালে জগৎবল্লভপুরের মাজু ফিংয়ের গাছি গ্রাম থেকে একটি কচ্ছপ উদ্ধার করল বন দপ্তরের কর্মীরা। জানা গেছে এদিন সকালে কচ্ছপটিকে রাস্তায় ঘুরতে দেখে স্থানীয় বাসিন্দারা সেটিকে ধরে রাখে পরে বনদপ্তরে খবর দিলে বন দফতরের কর্মীরা সেটিকে উদ্ধার করে নিয়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.