একদিন দিলীপ ঘোষও জোড়াফুলের পতাকা হাতে তুলে নেবেন ঃ ব্রাত্য বসু
দি নিউজ লায়ন ; তৃণমূলে আমরা একজনেরই অনুগামী,আর তিনি হলেন মমতা।রবিবার পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রান ব্লকে তৃণমূলের কর্মী সভায় মন্তব্য রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুর। এই সভায় ব্রাত্য বসু ছাড়াও প্রাক্তন বিধায়ক নির্বেদ রায় সহ অন্যান্য তৃণমূল নেতৃত্ব উপস্থিত ছিলেন। এই সভায় দেশপ্রান ব্লকের বিভিন্ন এলাকা থেকে ৬৫০ জন বিজেপি কর্মী তাঁদের দল ছেড়ে তৃণমূলে যোগদান করেন।
ব্রাত্য বলেন বিজেপি নিজেদের হিন্দু ধর্মের ধারক ও বাহক বলে প্রচার করলেও রাম মন্দিরে বাংলার মা দূর্গা,হরিচাঁচ ঠাকুরদের স্থান হয় না।এরা আসলে শিল্পপতিদের কাছে বিক্রি হয়ে গিয়েছে।এরা শিল্পায়নের নাম জমি দখলের রাজনীতি করে। ব্রাত্য বলেন আম্বানী-আদানিরা দেশ চালাচ্ছে।বিজেপি সারা দেশকে গেরুয়া রংয়ে ঢাকতে চাইছে।তার জন্যে সারা দেশ জুড়ে ঘোড়া কেনাবেচা শুরু করেছে।তবে সেই প্রক্রিয়া গঙ্গার পাড়ে এসে আটকে গেছে।মন্ত্রী বলেন আমাদের দুর্গা মমতার প্রতিরোধে বিজেপিকে পিছু হটতে হয়েছে।
তাই নানা চক্রান্ত করে চলেছে। তবে আপনারা পাশে থাকায় মমতা যে প্রতিরোধ গড়ে তুলেছেন তাতে বিজেপির রথের চাকা আটকে গেছে।দেখবেন একদিন হয়তো এমন কোন মঞ্চে এসে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ জোড়া ফুলের পতাকা নজের হাতে তুলে নেবে। তিনি আরো বলেন ওরা সর্দার বল্লভ ভাই প্যাটেলের মুর্তি গড়লেও নিজেদের দলের প্রাণ পুরুষ শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তি গড়েনা।ওদের দ্বিচারিতা ধরা পড়ে গেছে।

Post a Comment