উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপি দাঁত ফোটাতে পারবে না ; ইদ্রিস - The News Lion

উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে বিজেপি দাঁত ফোটাতে পারবে না ; ইদ্রিস




দি নিউজ লায়ন ;  বিধানসভা নির্বাচনে উলুবেরিয়া পূর্ব কেন্দ্রে দাঁত ফোটাতে পারবে না, ফলে তাদের জয়ের স্বপ্ন অধরাই থেকে যাবে। রবিবার উলুবেড়িয়ায় এক সাংবাদিক সম্মেলনে এই দাবি করেন উলুবেরিয়া পূর্ব কেন্দ্রের বিধায়ক ইদ্রিস আলী।


এদিন তিনি বলেন বিজেপির পাশাপাশি সিপিএম কংগ্রেস গাঁটছড়া বেঁধে নির্বাচনী ময়দানে নামলেও তাদের জামানত বাজেয়াপ্ত হবে।করেন উপ নির্বাচনে জেতার পর উলুবেড়িয়ায় থেকে মানুষের কাজ করলেও বিরোধীরা তার নামে মিথ্যা অপপ্রচার করছে। তাকে বহিরাগত আখ্যা দিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছে বিরোধীরা। যদিও আগামী বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রের মানুষ এর যোগ্য জবাব দেবে বলে দাবি করেন বিধায়ক ইদ্রিস আলী।


এদিন তিনি বলেন আগামী মঙ্গলবার থেকে রাজ্য সরকারের নতুন কর্মসূচি দুয়ারে দুয়ারে সরকার প্রকল্পে আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছে তাদের সমস্যার কথা শুনব এবং সমাধান ও করব। তিনি বলেন উলুবেড়িয়া পুরসভার ৩২ নং ওয়ার্ড থেকে এই কর্মসূচি শুরু হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.