বাম নেতা বিকাশ ঘোষের স্মারক বক্তৃতায় বক্তা সৌরভ গঙ্গোপাধ্যায়
দি নিউজ লায়ন্ন ; বাম নেতা বিকাশ ঘোষের স্মারক বক্তৃতায় বক্তা সৌরভ গঙ্গোপাধ্যায়। বর্ষিয়ান বাম নেতা তথা শিলিগুড়ি পুরনিগমের প্রথম মেয়র বিকাশ ঘোষের প্রয়াণ দিবস ২৫শে নম্ভেম্বর। শিলিগুড়ি পুরনিগমের তরফে শ্রদ্ধা জানানো হবে। এরপরই প্রতিবছরের মতই এবারও অনুষ্ঠিত হবে বাম নেতা বিকাশ ঘোষ স্মারক বক্তৃতা। আর বাম নেতার এই স্মারক বক্তৃতায় বক্তব্য রাখবেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
ক্রীড়া ও যুব-নব প্রজন্ম এই বিষয়ের ওপর বক্তব্য রাখবেন সৌরভ। ভার্চুয়ালি এই সভায় যোগ দিতে চলেছেন তিনি। মঙ্গলবার শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচায্য জানান বিকাশ ঘোষকে স্মরণ করে এবারেও এই সভায় ভার্চুয়ালি বক্তব্য দিতে রাজি হয়েছেন সৌরভ। তার বক্তব্য আমাদের কাছে মূল্যবান।

Post a Comment