ঝাড়গ্রামের ভাউদা গ্রামে ঢুকে তাণ্ডব চালালো দুটি দাঁতাল হাতি
দি নিউজ লায়ন ; ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলা অব্যহত রয়েছে। যার ফলে হাতির হামলার আশঙ্কায় আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন জঙ্গলমহলের জঙ্গল লাগুয়া গ্রামগুলির বাসিন্দারা। সোমবার বিকালে জঙ্গল থেকে দুটি পূর্ণবয়স্ক দাঁতাল হাতি আচমকা ঢুকে পড়ে ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ভাউদা গ্রামে। আচমকা দুটি হাতি গ্রামে ঢুকে পড়ায় গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েন।
গ্রামবাসীরা হাতিদুটিকে জঙ্গলের দিকে তাড়ানোর চেষ্টা করে। সেই সঙ্গে বনদপ্তর কে বিষয়টি গ্রামবাসীরা জানান ।খবর পেয়ে ঘটনাস্থলে যায় বনদফতরের কর্মীরা। গ্রামবাসীদের সহযোগিতায় বন দফতরের কর্মীরা প্রায় দু'ঘণ্টার চেষ্টায় ওই দুটি হাতি কে লোকালয় থেকে জঙ্গলের দিকে পাঠায়। যেভাবে সোমবার বিকালে দুটি দাঁতাল হাতি গ্রামে ঢুকে গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায় তা দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা।
হাতির হামলার ভয়ে মানুষজন বাড়ি থেকে বের হতে পারেনি। গ্রামবাসীরা জানায় মাঝেমধ্যে হাতি রাতের বেলা চলে আসতো গ্রামে। কিন্তু এখন দিনের বেলাতেও হাতি গ্রামে ঢুকে পড়ছে ।তাই হাতির হামলায় আতঙ্কের মধ্যে গ্রামবাসীরা রয়েছেন বলে জানান। বন দফতরের পক্ষ থেকে ওই গ্রামের গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে বনদপ্তর এর কর্মীরা ওই দুটি হাতির গতিবিধির ওপর নজরদারি শুরু করেছে।

Post a Comment